বিনোদন ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৪৬

কোয়ালিটিফুল কাজ করতে চাই: সাফা কবির

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ‘@১৮ অল টাইম দৌড়ের উপরটেলিফিল্মে অভিনয় করে ২০১৫ সালে অভিনেত্রীর খাতায় নাম লেখান তিনি যদিও এর আগেই তাঁকে দেখা গেছে একাধিক বিজ্ঞাপনচিত্রে সেই থেকে এই অবধি সাফা টিভি পর্দার জনপ্রিয় মুখ

এরপর, ভালোবাসা দিবসে তাঁর বেশকিছু কাজ আলোচনায় এলেও গেল কয়েক বছরে অভিনয়ে যেন আগের চেয়ে কম দেখা যাচ্ছে সাফাকে যেখানে নাটক পাড়ায় তাঁর অন্য সহকর্মীদের শিলিউড মেলা ভার, সেখানে অভিনয়ে কেন কম দেখা যাচ্ছে সাফা কবিরকে? সে প্রশ্নের জবাবে সাফা বলেন, হ্যাঁ, তাঁকে অভিনয়ে আগের চেয়ে কম দেখা যাচ্ছে আর এই কম দেখা যাওয়ার কারণ অভিনেত্রী ব্যাখ্যা করলেন এভাবে, ‘আমার কাছে মনে হয়, আসলে ৩০ দিন কাজ করা আমার জন্য নয় একদিন-দুদিন ব্রেক নিয়ে বেটার-বেটার প্রজেক্ট করা যায় আমি আসলে খুব বেশি কাজ করতে চাই না যে কয়টা কাজ করতে চাই, কোয়ালিটিফুল কাজ করতে চাই

i

এদিকে, সাফা কবির চলতি মাসেই ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন যদিও প্রসঙ্গে এখনই মুখ খুলতে মানা অভিনেত্রীর