বিনোদন ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪৩

নাসির-তামিমাকে নিয়ে যা বললেন ফারিয়া

বিনোদন ডেস্ক

বিয়ে করে আলোচনায় ক্রিকেটার নাসির হোসেন বিয়ের পর থেকেই নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে

এদিকে, নাসির হোসেন ও তার স্ত্রীকে ভালোবাসা ও দোয়া দিয়েছেন শোবিজের পরিচিতি মুখ শবনম ফারিয়া নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তাদের জন্য দোয়া কামনা করেছেন এই অভিনেত্রী। 

ইংরেজিতে দেওয়া শবনম ফারিয়ার স্ট্যাটাসটির অনুবাদ হুবহু তুলে ধরা হলো- যখন বাইরের পৃথিবী তোমাকে টেনে নিচে নামাতে চায়, তখন তোমার ভেতরের শক্তিটার উপর ভরসা রাখো নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রীর জন্য ভালোবাসা ও দোয়া পাঠাচ্ছি আর দয়া করে মনে রাখবেন, বিয়ে আল্লাহ ঠিক করেছেন, বিয়ে আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, এবং তার নিদর্শন হল তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি খুঁজে পাও এবং তিনি তোমাদের মধ্যে স্নেহ ও করুণা স্থাপন করেছেন’ ধন্যবাদ

সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয় শবনম ফারিয়ার এই নিয়ে বেশ  কয়েকবার আলোচনায় উঠে আসেন তিনি