বিনোদন ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৩৮

২টি গান অবলম্বনে নির্মিত হয়েছে ৬ নাটক

বিনোদন ডেস্ক

বাংলাদেশে নির্মিত তারকাবহুল ৬টি বিশেষ নাটক মুক্তি পেতে যাচ্ছে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ গ্লোবাল এ চমকপ্রদ তথ্য হলো, দুটি জনপ্রিয় বাংলা গানের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ফিকশনগুলো

ফেব্রুয়ারি বাংলাদেশে যেমন বসন্তের মাস তেমনি ভালোবাসারও আর ভালোবাসা নিয়ে জনপ্রিয় দুটি গান ‘পিরিতি কাঁঠালের আঠা’ এবং ‘হৃদ মাঝারে রাখবো’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই নাটকগুলো ‘পিরিতি কাঁঠালের আঠা’ মানে ভালবাসার বন্ধন কাঁঠালের আঠার মতো জোরালো জনপ্রিয় এই বাউল গানের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘তোমার টানে’, মেহেদী হাসানের ‘২৫২১’ এবং মোহন আহমেদের ‘বিয়ে শাদী’ নাটক ৩টি

অন্যদিকে ‘হৃদ মাঝারে রাখবো’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে শাখাওয়াত মানিকের ‘চেনা মুখ, অচেনা ঠিকানা’, মেহেদী হাসানের ‘হাই ভলিউম’ এবং সোহেল হাসানের ‘নো প্রেম নো বিয়ে’

জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, আমাদের প্রথম বাংলাদেশী অরিজিনাল ‘মাইনকার চিপায়’ ও WTFry ভালো সাড়া ফেলেছে এবার বাংলাদেশের অন্যতম নির্মাতা এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে ৬টি নাটক চূড়ান্ত করতে পেরে আমরা আনন্দিত দেশের সব মানুষ যেন স্থানীয়ভাবে নির্মিত এই নাটকগুলো উপভোগ করতে পারেন এজন্য বিনামূল্যে কনটেন্টগুলো দেখানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা এই নাটকগুলো আন্তর্জাতিক দর্শকদের বাংলাদেশী কনটেন্টের প্রতি আকৃষ্ট করবে বলেও আমাদের প্রত্যাশা

রোমান্স, প্রহসন, ব্যাঙ্গ ও রোমাঞ্চকর ধাঁচের এই ফিকশনগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন জাহান, জিয়াউল ফারুক অপূর্ব, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, শিবা আলী খান, সারিকা সাবাহ, অহনা রহমান প্রমুখ এই কাজগুলোর মাধ্যমে ঢাকার একঝাঁক নির্মাতা ও শিল্পী নিজেদের মেলে ধারতে পারছে বিশ্ববাজারে এমনটাই মনে করছে জি ফাইভ সংশ্লিষ্টরা

জি ফাইভ অ্যাপে আগামী ২৬ ফেব্রুয়ারি ‘জি ড্রামা টাইম’ নামে নতুন বিভাগে মুক্তি পাবে কাজগুলো