বিনোদন ডেস্ক
আগেই খবর ছিল প্রকাশিত হয়েছিল শাহরুখ খান অভিনীত আসন্ন সিনেমা ‘পাঠান’ এর অতিথি চরিত্রে দেখা মিলবে সালমান খানের। অবশেষে সেটিই হলো। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমায় বলিউড বাদশা শাহরুখের সঙ্গে যোগ দিলেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান।
গত ২৭ ফেব্রুয়ারি ‘পাঠান’ এর শুটিং চলাকালীন সময়ে যশরাজ ফিল্মসের মুম্বাই স্টুডিওর বাহিরে পাপারাজ্জিতে ক্যামেরাতে ধরা পড়েন সালমান খান। মূলত দুবাইয়ের শুটিং শেষ করে গত বৃহস্পতিবার যশরাজের মুম্বাই স্টুডিওতে শুটিং শুরু করেছেন ‘পাঠান’ টিম।
ভারতীয় সংবাদ মাধ্যমকের সূত্রে জানা গেছে, করোনার সময়ে খুব দেখেশুনে কাজ করছেন সালমান। করোনা এখনো বিদায় না নেওয়ায় নিজের জন্য এবং পরিবারের জন্য সবসময় বাড়তি সতর্কতা অবলম্বন করেন তিনি। সেই কারণে পাঠান এর এই অতিথি চরিত্রের শুটিংও আরও পরে শুরু করতে চেয়েছিলেন দাবাং’খ্যাত এই অভিনেতা। আর শাহরুখ নিজেও তা মেনে নিয়ে ছিলেন শুরু থেকেই। তবে সিনেমাটি দুবাইয়ের শুটিং শেষ করে আসার পর আর অপেক্ষা করাতে চাইছেন না সালমান।
জানা গেছে, সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।
আগামী ৬ মার্চের মধ্যে ‘পাঠান’ সিনেমার শুটিং শেষ করে সালমানের পরবর্তী সিনেমা মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে। এতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।






















