বিনোদন ডেস্ক:
ভারতের জাতীয় পুরুষ ক্রিকেট দলের উইকেট কিপার-ব্যাটার রিশাভ পান্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন উর্বশী। এমন গুঞ্জন অনেকটা পুরোনো। তবে মাঝে মাঝে গুঞ্জনের মধ্যে কিছুটা দোলা দেন অভিনেত্রী নিজেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারতের ক্রিকেট দল। তবে পরপরই অস্ট্রেলিয়া গেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলাও।
রোববার (৯ অক্টোবর) ভোরের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেন উর্বশীও। প্লেনে তোলা দুটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ভালোবাসার পিছু নিয়েছি, তা আমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাচ্ছে’।
এদিকে কিছুদিন আগেই ‘স্নায়ুযুদ্ধ’ হয়েছে উর্বশী-রিশাভের। এরপর, প্রকাশ্যে উর্বশীকে ‘মিথ্যাবাদী’ বলে মন্তব্য করেন রিশাভ। এর পাল্টা জবাবে ভারতের রিশাভকে কটাক্ষ করেন উর্বশী। যদিও পরবর্তীতে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চান উর্বশী।
আমাদের কাগজ//জেডআই






















