বিনোদন ডেস্ক: রাজনীতিতে আসার আগ্রহ প্রকাশ করে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, তবে এখনই নয় আপাতত ছবিতে ফোকাস করছি। কলকাতায় ইন্দো বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ‘উৎসবের রঙে অপুর সাথে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন।অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয় এই জনপ্রিয় অভিনেত্রীকে।
পরে এক ঘরোয়া আড্ডায় মেতে উঠেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। ছেলে আব্রাহাম খান জয়, সাবেক স্বামী শাকিব খান কিংবা শাকিব-বুবলী সম্পর্ক সব বিষয়েই কৌশলী উত্তর দেন অপু।
এদিনের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের মুখপাত্র ও কোষাধ্যক্ষ দীপক দেবনাথ। সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক শুভজিৎ পুততুণ্ড। অপুর হাতে ফুল তুলে দেন সভাপতি কিংশুক চক্রবর্তী, উত্তরীয় পরিয়ে দেন এক্সিকিউটিভ কমিটির সদস্য সুকান্ত চট্টোপাধ্যায়, মানপত্র তুলে দেন আহ্বায়ক ভাস্কর সরদার, স্মারক তুলে দেন সত্যজিৎ চক্রবর্তী এবং শুভজিৎ পুততুণ্ড, কলকাতার প্রসিদ্ধ মিষ্টির প্যাকেট তুলে দেন দীপক দেবনাথ। পরে বাংলার রসগোল্লা খান অপু এবং ক্লাবের সদস্যেরও খাইয়ে দেন। এদিন ক্লাবের পক্ষ থেকে অপুকে ‘সাম্মানিক সদস্য’ পদ তুলে দেওয়া হয় তাকে। ফর্ম পূরণের মধ্য দিয়ে এই সদস্য পদ গ্রহণ করেন তিনি।
এরপর ঘরোয়া আড্ডায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। অপু বলেন, ‘বাবা-মাকে মিস করি। তাদের জন্য আমি আড়ালে কান্না করি। পৃথিবীতে বাবা-মা যে কত গুরুত্বপূর্ণ, সেটা আমি ছাড়া কেউ বলতে পারবে না। বিশেষ করে মা'কে বেশি মনে পড়ে। কারণ আমার ছোট্ট সন্তানকে মাই দেখভাল করতো। মায়ের সঙ্গে আমার সন্তানের সম্পর্কটা খুব নিবিড় ছিল, তাই ব্যক্তিগতভাবে এটা আমাকে মাঝেমধ্যে কাঁদায়’।
আপু বিশ্বাস জানিয়েছে, শাকিব, বুবলী, অপুকে নিয়ে কোনো ছবি হলে তাতে অভিনয় করতে চান যদি ‘পরিচালক বা প্রযোজকরা তা চায়। যদি সিনেমায় না আসতেন, তবে নৃত্যশিল্পী হিসেবে কিংবা আইনজীবী হিসেবে তার পরবর্তী ক্যারিয়ার করতেন বলেও জানান অপু।
সাফ গেমসে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকেও এদিন ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফুটবলে বাংলাদেশ নারী দল যেভাবে বীরত্ব দেখিয়েছে এবং নারীরা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাতে গর্ববোধ করেন অপু। যদি সিনেমায় না আসতেন, তবে নৃত্যশিল্পী হিসেবে কিংবা আইনজীবী হিসেবে তার পরবর্তী ক্যারিয়ার করতেন বলেও জানান অপু। রাজনীতিতে আসছে চান কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনই নয়। এই মুহূর্তে ছবিতে ফোকাস করছি’।
আমাদের কাগজ//টিএ






















