বিনোদন ডেস্ক: গুঞ্জন চলছে প্রেমে মজেছেন অভিনেত্রী সামান্তা রুথ প্রভু। শুদু গুঞ্জন নয় রীতিমত উত্তাল রয়েছে নেট দুনিয়া। তবে এতে অবশ্য হাওয়া দিয়েছেন অভিনেত্রী নিজেই তার ফেসবুক পোস্ট।
কিছুদিন আগে আলোচনায় ছিলেন ‘দ্যা ফ্যামিলি ম্যান টু’ সিরিজে তার চরিত্রের কারণে। তারপর বেশ কয়েকদিন নাগাচৈতন্যর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনায় থাকলেন। এখন নবিয়ে ভাঙার পর থেকেই তিনি চর্চায়। সেই রেশ এখনও কাটেনি।
মঙ্গলবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সামান্থা। সেই পোস্টর ছবিতে দেখা যায়, কালো রঙের টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন সামান্থা। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। আসলে এই ছবির ফোকাস হলো, টি-শার্টে থাকা কোটেশন। যেখানে লেখা আছে, ‘তোমাকে কখনো একলা চলতে হবে না।’ এর আগে তার রহস্যময় পোস্টটি ছিল, ‘ডাউন, নট আউট।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
আমাদের কাগজ//জেডআই






















