বিনোদন ১৪ অক্টোবর, ২০২২ ১১:০৪

কবীর সুমনের কনসার্টের অনুমতি দেয়নি ডিএমপি

ছবি:সংগ্রহীত

ছবি:সংগ্রহীত

নিজস্ব প্রতিবেদক: কবীর সুমন দুই বাংলাতে সমানভাবে পরিচিত। তাঁর প্রতিবাদি গানে শ্রোতারা নিজেদের খোজেঁ পায়। বাংলাদের মানুষদের গান শোনাতে তিন দিনের জন্য ১৩ বছর পর ঢাকায় এসেছেন। তিনটি কনসার্ট করার পরিকল্পনা হয়েছিল।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়, আয়োজন ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি শোতে পাঁচ শতাধিক দর্শক ভেন্যু থেকে অনুষ্ঠানটি উপভোগ করবেন।

রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন অনুযায়ী টিকিটও বিক্রি করা হয়।

আয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল। তবে ডিএমপি বলছে, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবির সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি মিলছে না।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, জাতীয় জাদুঘর একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা। কেপিআইয়ের ভেতর এই ধরনের কোনো অনুষ্ঠান করার সুযোগ নেই। শিল্পীদের অনেক ক্রেজ থাকে। উনারা যে পরিমাণ টিকিট বিক্রি করেছে, তার চেয়ে যদি অনেক বেশি লোক চলে আসে এবং বাইচান্স ভাংচুর শুরু করে, তখন তো সমস্ত দোষ পুলিশের ওপর এসে পড়বে। তখন প্রশ্ন আসবে- ‘কেন কেপিআইয়ের ভেতর অনুমতি দিলো’।

 

আমাদের কাগজ//টিএ