বিনোদন ২৬ অক্টোবর, ২০২২ ০২:১৫

ঋতুপর্ণাকে ইঙ্গিত করে শ্রীলেখার মন্তব্য, মুহূর্তেই ভাইরাল

শ্রীলেখা মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত

শ্রীলেখা মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে দ্বন্দ্ব খুব অস্বাভাবিক কিছু নয়। তবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্রীলেখা মিত্রের দ্বন্দ্ব যেন অনেক পুরোনো। টালিউডে স্পষ্টবাদী অভিনেত্রী হিসেবে যেমন সুনাম রয়েছে শ্রীলেখার। তেমনই অভিনয় কিংবা রাজনীতিতে বেশ পরিচিত শ্রীলেখা। তার সঙ্গে টালিউড ইন্ডাস্ট্রির দিদি অর্থাৎ ঋতুপর্ণার রেষারেষি প্রায়ই দেখা যায়।

প্রসঙ্গত, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তার আগে প্রতি বছর মহালয়া, দুর্গা পোশাকের প্রতিযোগিতা হয়। এ বছরও ব্যাতিক্রম ছিলনা। কালারস বেঙ্গল প্রথম ঘোষণা করেছিল যে ঋতুপর্ণা তাদের চ্যানেলে মা দুর্গার চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি শ্রীলেখা নিজেই সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণার মহালয়ার একটি ভিডিও ক্লিপিং শেয়ার করেছেন।

তিনি ব্যঙ্গ করেই ক্যাপশনে লিখেছেন— ‘আহা দুপুরটা জাস্ট জমে গেল। আহা কি হেরিলাম সত্যি বলছি দারুণ, আমি বাকরুদ্ধ। আমায় কেন কাজ দেবে টালিগঞ্জ? স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এ পোস্টটি ফের একবার উসকে দিয়েছে টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই সঙ্গে কমেন্ট সেকশনে উপচে পড়েছে মন্ত্যব্যের ঝড়।

একজন লিখেছেন, ‘যত সব গাঁজাখুরি গল্প। রাজ্যের অগ্নি ও বিদ্যুৎ দপ্তরকে হাওয়াই চটি চেটে বিনাখরচে দেখানো হচ্ছে। এসব গল্প নিয়ে এবং অ্যানিমেশন লাগিয়ে কেন উপস্থাপন করে জানি না’। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।


আমাদেরকাগজ/এইচএম