বিনোদন ৩০ অক্টোবর, ২০২২ ১১:২৯

মরে যাওয়ার আগে যা করতে চাইলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক: ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন এই তারকা। এবার নিজের একটি স্বপ্নের কথা নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

রোববার (৩০ অক্টোবর) সকালে ফেসবুক স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন, ‘অনেক টাকা চাই! অডি বা মার্সিটিজ কিনব না। একটা জমি কিনে উদ্ধারকৃত মানুষের জন্য আশ্রয় বানাব।’

আক্ষেপ করে তিনি লেখেন, ‘ভগবান একটু অসৎ বানালে এত দিনে হয়ে যেত। সৎ পথে টাকা হয় না। মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে।’

শ্রীলেখার সেই পোস্টে নেটিজেনরা সাধুবাদ জানাচ্ছেন। কেউ কেউ তাকে ডোনেশনের মাধ্যমে টাকা তোলার পরামর্শ দিয়েছেন। কেউবা আবার শারীরিক পরিশ্রম করার প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রীলেখাও সেসব মন্তব্যের জবাব দিয়ে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করছেন।

আমাদেরকাগজ/এইচএম