বিনোদন ১ নভেম্বর, ২০২২ ০৮:৩৪

তনুশ্রীকে কেন কালো জাদু করা হয়েছিল জানালেন ?

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: সময়টা একদমই ভালো যাচ্ছে না কাটছে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের। কিছুটা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাঁর। তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে সন্দেহ করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তাকে প্রাণে মারার জন্য কালো জাদু করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন।

অভিনেত্রী তনুশ্রীর সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনাও খুলে বলেছেন ওই সাক্ষাৎকারে। এসব ঘটনা তার সন্দেহকে আরও জোরালো করেছে বলে জানিয়েছেন তিনি।

বলিউড তারকা তনুশ্রী বলেন, ‘২০১৮ সালের আগে সব ঠিকই ছিল। ২০২০ সালে বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধও হই। তখনো সব ঠিকঠাকই চলছিল। কিন্তু সমস্যা শুরু হয় ২০২১ সালের এপ্রিল থেকে। সে সময় থেকেই আমার কাজ, মনের শান্তি ও শরীর—সব কিছুর ক্ষতি করার চক্রান্ত শুরু হয়।’

তনুশ্রী আরও বলেন, ‘নাম বলতে চাই না, তবে আমার কিছু বন্ধু ও পরিচিতরাই এর সঙ্গে যুক্ত। কারণ আমার কিছু ওয়াটসআপ চ্যাট গ্রুপে গ্রুপে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছিল। কিছু অপরাধ জগতের লোকজনকে আমার বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছিল।’ তিনি বলেন,  তবে আমি  আমি ভেঙেছি, মচকেছি, কিন্তু শেষ হয়ে যাইনি। 

তনুশ্রী বলেন, ‘আমি যখন উজ্জয়িনীতে গিয়েছিলাম, সেখানে এক সাধু আমাকে অনেক কথা বলেছিলেন। ওই সাধু আমাকে জানান, মহারাষ্ট্রের একটি জায়গায় আমাকে মারতে কালো জাদু করা হচ্ছে। তখন ঠিকভাবে বুঝতে পারিনি, তবে কিছু একটা যে চলছে সেটা বুঝেছিলাম। এরপরই উজ্জয়িনীতে ব্রেকফেল হয়ে দুর্ঘটনা ঘটল। খাবারে বিষ মিশিয়ে দেওয়ার মতো ষড়যন্ত্রও হয়।’

তনুশ্রী জানান, এসব বিষয়ে ভীষণ ভীত হয়ে পড়েছেন তিনি। তবে হাল ছাড়তে রাজি নন।

 

আমাদের কাগজ//টিএ