বিনোদন ১ নভেম্বর, ২০২২ ০১:১৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শারীরিক সম্পর্ক করতে বললেন জয়া

বিনোদন ডেস্ক: বলিউডে এখনো নাম লিখতে পারেননি তিনি। অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা শুধু সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েই আলোচিত। এবার তিনি তার পডকাস্ট 'হোয়াট দ্য হেল নন্দা' নিয়ে আলোচিত। সম্প্রতি তার অনুষ্ঠানে এসে প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তার দাদি জয়া বচ্চন।

তিনি বলেন, আমি মনে করি, তোমার একজন ভালো বন্ধু থাকা উচিত; যার সঙ্গে সবকিছু খোলামেলা আলোচনা করতে পারো। তুমি তাকে বলতে পারো—‘আমি সন্তান চাই, যার বাবা হবে তুমি। কারণ আমি তোমাকে পছন্দ করি। তা হলে চলো আমরা বিয়ে করে নিই, কারণ সমাজ তো এটাই চায়।’ পাশাপাশি আমি এটাও বলতে চাই, তুমি যদি বিয়ের আগেও সন্তানের মা হতে চাও, তাতেও আমার কোনো আপত্তি নেই।’’

অনুষ্ঠানে জয়া বলেন, আমার মুখে এমন কথা শুনে হয়তো অনেকে প্রশ্ন তুলবেন কিন্তু শারীরিক আকর্ষণ ও বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় যা করতে পারতাম না, এখনকার ছেলেমেয়েরা তা করছে, করবেই বা না কেন? শারীরিক সম্পর্ক না থাকলে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুই সন্তান। কন্যা শ্বেতা বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। নিখিল নন্দার সঙ্গে ঘর বেঁধেছেন শ্বেতা বচ্চন। এ দম্পতির মেয়ে নব্য নাভেলি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। 


আমাদেরকাগজ/এইচএম