বিনোদন ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৩৪

শ্রিয়া সরণের বৃষ্টি ভেজা অশ্লীল নৃত্যের ভিডিও ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক ।। 

তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তাকে দেখা গিয়েছিল ‌‘শিবাজি দ্য বস’ সিনেমায়। দক্ষিণে একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রী শ্রিয়া সরণ ২০১৫ সালে ‘দৃশ্যম’ সিনেমায় অজয় দেবগণের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে নজর কাড়েন। আসেন খবরের শিরোনামেও। ফের একবার শিরোনামে উঠে এলেন তিনি। তবে এবার ছবিতে অভিনয় দিয়ে নয়, নাচ দিয়ে।

সকালে উঠে বৃষ্টি দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি সুন্দরী শ্রিয়া সরণ। রাতের ছোট্ট পোশাক পরেই বারান্দায় দৌড়। তারপর বৃষ্টিতে শুরু হল তার দারুণ নাচ।

ভিডিওটি শ্রিয়া নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Just another rainy day in Barcelona

A post shared by @ shriya_saran1109 on