বিনোদন ডেস্ক: শৈশবের বান্ধবী মেঘনা। ২০০৩ সালে তাঁকেই বিয়ে করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ। তবে দাম্পত্য সুখের হয়নি। তিন বছর পরই দু’জনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। ২০০৭ সালে আইনি জট কেটে পুরোপুরি আলাদা জীবন শুরু করেন সিদ্ধার্থ-মেঘনা। এত বছরে আর কোনও সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি দক্ষিণী তারকা।
কিন্তু এ বার ফের কানাঘুষা শোনা যাচ্ছে, অভিনেত্রী অদিতি রাও হায়দারির সঙ্গে রসায়ন গাঢ় হয়েছে সিদ্ধার্থের। তেলুগু ছবি ‘মহাসমুদ্রম’-এর সেটেই নাকি কাছাকাছি এসেছিলেন দু’টিতে। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে ইদানীং। তবে সম্প্রতি অদিতির ৩৬ বছরের জন্মদিনে সিদ্ধার্থের মধুর শুভেচ্ছাবার্তায় দুয়ে-দুয়ে চার করেছেন অনুরাগীরা। সিদ্ধার্থ লিখেছিলেন, “শুভ জন্মদিন হৃদয়ের রাজকন্যা অদিতি, কামনা করি তোমার সব স্বপ্ন সত্যি হোক।”
মাঝে শ্রুতি হাসন, সামান্থা রুথ প্রভুর মতো অভিনেত্রীদের সঙ্গে সিদ্ধার্থের
নাম জড়িয়ে গুঞ্জন শোনা যেত। বলিউডের একের পর এক নায়িকায় মজেছিলেন দক্ষিণের নায়ক? তবে সত্যতা প্রমাণিত হয়নি।
আজকের কাগজ/টিআর






















