বিনোদন ডেস্ক: বর্তমানে ঢালিউডের বেশ আলোচিত নায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস। দুজনের জীবনই যেন একই দিকে চলছে একই ধারাবাহিকতায়। অপু-বুবলীর সম্পর্ক তেমন ভালো না হলেও অনেক বিষয়ে মিল রয়েছে তাদের।
দুজনেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেয়েছেন। দুজনেই শাকিবের সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন। দুজনেই শাকিবের সন্তানের মা। আবার বিয়ে ও প্রেমের বিষয়টির প্রকাশের ক্ষেত্রে দুজনের মধ্যে খুব একটা অমিল নেই। কাকতালীয়ভাবে দুজন আজ নতুন যাত্রা শুরু করেছেন। অপু বিশ্বাস ও বুবলী দীর্ঘ বিরতির পর স্ব স্ব কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অন্যদিকে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় করছেন শবনম বুবলী। অপুর বিপরীতে নায়ক সাইমন সাদিক আর বুবলীর বিপরীতে নায়ক হয়ে পর্দায় আসছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
সংলাপের দৃশ্যধারণ দিয়ে ‘প্রহেলিকা’র শুটিং শুরু হলেও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’র শুটিং শুরু হবে ছবিটির টাইটেল গান ‘লাল শাড়ি’ দিয়ে। প্রথম দিনে অপু বিশ্বাস ও সাইমন সাদিক গানের দৃশ্যে অংশ নেবেন। কোনাল ও কিশোরের গাওয়া এ গানটি ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের টাইটেল গান বলে জানালেন পরিচালক বন্ধন বিশ্বাস।
আমাদের কাগজ//জেডআই






















