বিনোদন ডেস্ক: দুজনই নিজ নিজ ক্ষেত্রে সফল। একজন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, আরেকজন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। অথচ সেই সাফল্যের চাকচিক্য কখনো অন্তরাল হয়ে দাঁড়ায়নি তাদের প্রেমে।তাই তো এ জুটিকে দেখে ভক্তরা বলে ওঠেন ‘রাব নে বানাদে জোড়ি’।
বলছি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের জাতীয় দলের ক্রিকেটার ভিরাট কোহলির কথা। কাজ ও ব্যক্তিগত নানা কারণে নিয়মিতই সংবাদমাধ্যমের শিরোনাম হন এ দম্পতি।
আজ দুজন আলোচনায় ভিরাটের জন্মদিনের কারণে। ৫ নভেম্বর ৩৫ বছরে পা দিয়েছেন ক্রিকেটার। আর সে উপলক্ষে ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন তার জীবনসঙ্গী আনুশকা শর্মা।
আর সেই ছবির ক্যাপশনে ক্যাপশনেই তিনি বিরাটের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘এটা তোমার জন্মদিন আমার ভালোবাসা। আর সেকারণেই আমি তোমার বেস্ট অ্যাঙ্গেলের ছবি পোস্টের জন্য বেছে নিয়েছি। আমি তোমাকে সব অবস্থা, ধরন ও পথে ভালোবাসি।
বিরাটের বিপদে আপদে সব সময় ছায়া হয়ে থাকেন বলিউড অভিনেত্রী আনুশকা। কোহলি নিজেও বারবার স্বীকার করেছেন যে, তার ক্যারিয়ারের দুঃসময়ে আনুশকার মতো করে আর কেউ পাশে থাকেনি।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা ও পরিচয় ভিরাট-অনুশকার। এরপর চার বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন এ জুটি। চলতি বছরের জানুয়ারিতে আনুশকার কোলজুড়ে আসে কন্যা ভামিকা।
আমাদের কাগজ//টিএ






















