বিনোদন ৫ নভেম্বর, ২০২২ ০৫:৩৬

যেদিন মুক্তি পাচ্ছে ‘কারাগার পার্ট ২’

বিনোদন ডেস্ক: প্রকাশ করা হয়েছে‘কারাগার পার্ট ২’-এর মুক্তির তারিখ। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজটি। 

তবে ভিন্ন এ উপায়ে বোধ সিরিজটির মাধ্যমে কারাগার পার্ট-২ মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে। ‘বোধ’ সিরিজের শেষ পর্বের শেষ দৃশ্যে পর্দায় ভেসে উঠেছে কারাগার-২ মুক্তির তারিখটি। ডিসেম্বরের ১৫ তারিখে মুক্তি পেতে যাচ্ছে কারাগার পার্ট-২।

সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত কারাগার-এ অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।

আমাদের কাগজ//জেডআই