বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অভিনেত্রী সোহানা সাবা। ছোট ও বড় পর্দার এ জনপ্রিয় তারকা যাই করুন না কেন দর্শক ও ভক্তদের সঙ্গে তা আবার শেয়ার করেন। সেটা সংবাদমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
শুক্রবার (৪ নভেম্বর) সাবা ফেসবুকে তার ভেরিফাইড পেজে আকর্ষণীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবির পেছনে দেখা যাচ্ছে জাতীয় সংসদ। অর্থ্যাৎ সংসদ এলাকাতেই এ ছবিগুলো তুলেছেন সাবা।
ওই পোস্টে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, সকাল সকাল.. গরম গরম..।
উল্লেখ্য, সম্প্রতি দুটি সিনেমার কাজ শেষ করেছেন সোহানা সাবা। এর মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ ও আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’।
আমাদেরকাগজ/এইচএম






















