বিনোদন ডেস্ক: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব রয়েছেন তিনি। এবার অনেক দিন পরে নিজের ইনস্টাগ্রামে কমেন্ট অপশন খুলে দিয়ে ছবি পোস্ট করেছেন আইডিতে। সেখানে দিয়েছেন বিশেষ বার্তা। নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি।
গত সোমবার (৭ নভেম্বর) রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার চেহারার একপাশ দৃশ্যমান। তিনি লিখেছেন, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি কি করেছ, অন্যরা কি করেছে সে সম্পর্কে নয়। নিজের ওপর ফোকাস করে নিজেকে বাঁচান।
তিনি আরও লেখেন, আপনি সম্ভবত আপনার ত্রুটিগুলো দেখতে এবং সংশোধন করতে পারবেন না, যদি আপনি অন্যের সমালোচনাতে মনোনিবেশ করেন। আপনার সমস্ত কাজের জন্য আপনিই দায়ী।
আমাদের কাগজ//জেডআই






















