বিনোদন ১১ নভেম্বর, ২০২২ ০৩:২৭

নজরকাড়া ড্রেসে ঝড় তুলেছেন ঊষসী

বিনোদন ডেস্ক: বেশ কয়েকটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কলকাতার টেলিভিশনের জনপ্রিয় মুখ ঊষসী রায়। ঊষসীর সেই বোল্ড ছবিগুলোতে মুহূর্তে পড়েছে হাজার হাজার লাইক, কমেন্টস। সোস্যাল মিডিয়ায় উঠেছে ঝড়।

কালো রঙা একটি লং থাই স্প্লিট সিক্যুইন ড্রেস পরেছেন ঊষসী। সঙ্গে রয়েছে মানানসই স্মার্ট কানের দুল। হাত ও গলা রয়েছে ফাঁকা। ডিপ নেক স্প্যাগেটি ড্রেসে নজর কাড়ছেন অভিনেত্রী। তার পরনে রয়েছে ঘিয়ে রঙা হাই হীল এবং চুল হালকা বুফে করে বাঁধা। অভিনেত্রীর ছবিগুলোতে উষ্ণ কমেন্ট করেছেন বহু ভক্ত। ঊষসীর প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।

‘মিলন তিথি’ ধারাবাহিকে অহনা চরিত্রের মাধ্যমে অভিনয় জীবনে হাতে খড়ি হয় ঊষসী রায়ের। এরপর তিনি সবার মনের একেবারে কাছে পৌঁছেছিলেন ‘বকুল কথা’ ধারাবাহিকের মাধ্যমে বকুল চরিত্রে। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের চরিত্রেও দেখা গেছে ঊষসীকে। এই ধারাবাহিকে তার লুক একেবারে ভিন্ন ছিল। তিনি যে কয়েকটি কাজ করেছেন, সবকটিই একেবারে ভিন্ন স্বাদের।

আমাদের কাগজ//জেডআই