বিনোদন ১৫ নভেম্বর, ২০২২ ০৩:৪৩

টাঙ্গাইলে গান গেয়ে মাতিয়ে গেলেন মিম

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

বিনোদন ডেস্কঃ টাঙ্গাইলে শহরের প্রাণকেন্দ্রে মঙ্গলবার ( ১৫ নভেম্বর) নায়িকা মিমকে এক নজর দেখতে জমেছে ভিড়। ভক্তদের ভালোবাসায় পুরো সময়টি সিক্ত ছিল মিম, নিরাশ করেননি তাদের; ভক্তদের অনুরোধে গাইলেন গানও। 

তথ্য মতে, নতুন মুভির প্রমশন করাতে গিয়েছিলেন তিনি।সেখানে প্রকাশ্যেই নিজের কণ্ঠে শোনালেন গান। সাথে গাইলেন শাকিব ভক্তরা।

কেননা শাকিব খান-মিম জুটির ছবি ‘আমার প্রাণের প্রিয়া’'র। যে সকল শাকিব ভক্তদের দেখা। আর সেই ছবির সুপারহিট গান ছিল এটি।  

হাজার হাজার দর্শকদের মাঝে মিমকে নিয়ে যখন উন্মাদনা চলছে তখন নায়িকা মাইক্রোফোন হাতে নিয়ে পরাণ সিনেমার একটি গান গাইতে শুরু করেন। মিমের কণ্ঠের সঙ্গে তখন যুক্ত হয়েছে শত সহস্র কণ্ঠ।

এরপর চারদিক থেকে কল্লোল ওঠে। মিম ফের গাইতে শুরু করেন, ‘কী যাদু করেছ বলো না, ঘরে আর থাকা তো গেল না...’ এই সুরের সঙ্গে কিছুতেই দর্শকদের দমিয়ে রাখা যায়নি, সুরের ঢেউ তখন ধ্বনি প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ছে ভিক্টোরিয়া রোড হয়ে শহরময়... 

মঙ্গলবার দুপুরে বিদ্যা সিনহা মিমের সঙ্গে যখন কথা হয় তখনও তিনি অনুষ্ঠানে। জানালেন এখনও তিনি অনুষ্ঠানে। মিম বললেন, ‘আমি টাঙ্গাইলে লাক্সের আয়োজনে একটি অনুষ্ঠানে এসেছি। এখানে এসেছি, এখানে এসে আমি রীতিমতো মুগ্ধ। টাঙ্গাইলের মানুষ আমাকে এতোটা আপন ভাবে না না এলে টের পেতাম না।’ 

মিম অবশ্য রথ দেখার সঙ্গে সঙ্গে কলা বিক্রির কাজটাও সেরে ফেললেন মানে নিজের চলচ্চিত্র দামালের প্রচারও করে নিলেন। টাঙ্গাইলের হাজার দর্শক কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বললো ‘দামাল। ’ 

প্রসঙ্গত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘দামাল’। মুক্তিযুদ্ধের সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনা নিয়ে ফরিদুর রেজা সাগরের মূল গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফি। 

আমাদের কাগজ/ এম টি