বিনোদন ২১ নভেম্বর, ২০২২ ০৩:৩৯

পূজা চেরি জানালেন কাতার বিশ্বকাপে তার প্রিয় দলের নাম

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনায় গোটাবিশ্ব। এর সঙ্গে বাদ যাচ্ছে না তারকারাও। তারকাদের মধ্যেও কেউ আর্জেন্টিনা আবার কেউ ব্রাজিলের সমর্থক রয়েছেন। কারণ, চার বছর পর ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয়ে যাকে। ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে তাদের সমর্থন জানান দিচ্ছেন। পিছিয়ে নেই দেশের চলচ্চিত্র তারকারাও।

কাতার বিশ্বকাপ উন্মাদনায় এবার নিজের প্রিয় দলের নাম জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি।

নায়িকা জানিয়েছেন, ‘মার্কো রহো আর ডি মারিয়ার পায়ের নৈপুণ্য ভালো লাগে তার।  

পূজা চেরি বলেন, বিশ্বকাপের মাঠে আমার দল আর্জেন্টিনা। এ নিয়ে আর কোনো কথা হবে না। মেসির খেলা আমার অসাধারণ লাগে। তার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যাই। কাপ জিতুক আর না জিতুক, আর্জেন্টিনার খেলা মুগ্ধ করে আমাকে।

আজ বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ। উদ্বোধনী দিনের একমাত্র খেলায় স্বাগতিক কাতার ও ইকুয়েডর মুখোমুখি হবে। গোটা পৃথিবী যেন এ বিশ্বকাপ জ্বরে ভুগছে।


আমাদের কাগজ/এম টি