বিনোদন ২৫ নভেম্বর, ২০২২ ১০:১৯

চুমুর ঘটনায় মুখ খুললেন সিয়ামের স্ত্রী

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

বিনোদন ডেস্কঃ হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদকে প্রকাশ্যে জোর করে চুমু দিয়ে থাপ্পড় খেয়েছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এ ঘটনায় সরগরম নেটদুনিয়া। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। কেউ বলছেন, এটি বাস্তব। কারও মতে, শুটিংয়ের অংশ। এবার এ ঘটনায় নেটিজেনদের প্রতি খানিকটা বিরক্ত হয়েই মুখ খুলেছেন সিয়ামপত্নী।

সোশ্যাল মিডিয়ায় অবন্তী লিখেছেন, ‘ভাই! এটা শুটিং ছিল। তারা খুব ভালো বন্ধু। সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু। কেউ ভালোবেসে চুমু দেয়নি, আর চড়টাও রেগে মারেনি। আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। অতিরিক্ত ট্যাগের কারণে নোটিফিকেশন দেখানো বন্ধ হয়ে গেছে।’

তিনি আরও লেখেন, ‘যাইহোক, এটি এতটাই বাস্তব লাগছিল যে, দৃশ্যটি বুঝতে আমার কয়েক সেকেন্ড সময় লেগেছে!’ 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দর্শকসারিতে দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করছিলেন সিয়াম আহমেদ। তার পাশেই দাঁড়ানো ছিলেন সুনেরাহ। হঠাৎ নায়কের গালে চুমু দেন তিনি। এমন কাণ্ডে মেজাজ হারান সিয়াম। কষে চড় মারেন সুনেরাহকে। এমনকি ধাক্কা দিয়ে দূরেও ঠেলে দেন তাকে। এরপরই সেখান থেকে চলে যান অভিনেত্রী।

এ প্রসঙ্গে সুনেরাহ গণমাধ্যমে জানান, সিয়াম সত্যিই চড়টা বেশ জোরে মেরেছে। চড় খেয়ে খুব ব্যথা পেয়েছি। এমনকি গালও কেটে গেছে। তবে কেউ ভুল বুঝবেন না। কারণ, এটি সিনেমার শুটিংয়ের অংশ ছিল। এতে আমাদের কোনো হাত নেই। ওখানে থাকা কোনো দর্শক ভিডিওটি ভাইরাল করে দিয়েছেন।

জানা গেছে, সিনেমাটির নাম ‘অন্তর্জাল’। সাইবার ওয়ার্ল্ডের গল্প নিয়ে এটি নির্মাণ করছেন দীপংকর দীপন। এতে সিয়ামের বিপরীতে পর্দায় আসছেন সুনেরাহ।


আমাদের কাগজ/এম টি