বিনোদন ডেস্ক: বিশ্বকাপ উন্মাদনা চলছে পুরো বিশ্বে। ইতিমধ্যে অনেক তারকা তাদের পছন্দের দলের নাম প্রকাশ করেছেন। কিন্তু এখনও নিরব রয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তবে এবার এ বিষয়ে শাকিব কে নিয়ে কথা বললেন সাবেক স্ত্রী অপু বিশ্বাস।
এ দিকে শাকিবের ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে দুটি ছবিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এজন্য অনুরাগীরাও বুঝতে পারছেন না যে, তাদের প্রিয় নায়ক আসলে কোন দলের সমর্থক! তবে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস কৌশলে জানিয়ে দিলেন হাঁড়ির খবর।
একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপক অপুকে প্রশ্ন করেন, একটা সময় আপনি শাকিব খানের স্ত্রী ছিলেন। দীর্ঘ সময় আপনারা একসঙ্গে কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেখি তিনি ব্রাজিল-আর্জেন্টিনা দুই টিমকেই সাপোর্ট করছেন। কিন্তু আপনি তো হাঁড়ির খবরটা জানেন। আসলে উনি কোন টিমের সাপোর্ট করেন?
এই প্রশ্নের জবাবে অপু খোলাসা করে কিছু জানাননি। তবে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমি অন্ধভাবে ব্রাজিল সাপোর্ট করতাম। একটা সময় এমন ছিল যে, পেস্ট্রির দোকানগুলোতে ব্রাজিলের কেক বিক্রি করত। সেই কেকগুলো আমি এনে রেখে দিতাম। ব্রাজিল আজকে জিতবে, এটা আমি কাটব। যদিও অনেকসময় সেটা হতো না। ব্রাজিল হেরে যেত। তো সেটা নিয়ে শাকিব খুব হাসাহাসি করত। এ ধরনের সিচুয়েশনগুলো খেলার সময় মাঝে মাঝে হতো। সুতরাং আমি নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না যে, শাকিব কোন দলের সাপোর্টার, যেহেতু সে এড়িয়ে যাচ্ছে বিষয়টা।’
তবে অপু বিষয়টি খোলাসা করে না বললেও এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়, শাকিব আর্জেন্টিনার সমর্থক। সুতরাং ভাইজানের অনুরাগীদের মধ্যে যারা আর্জেন্টিনার সমর্থক, তারা এবার বাড়তি উল্লাস করতেই পারেন।
আমাদের কাগজ//জেডআই





















