বিনোদন ২৭ নভেম্বর, ২০২২ ০৬:০৪

হৃদরোগ, হতাশা আর অবসাদে জর্জরিত অনুরাগ কাশ্যপ

বিনোদন ডেস্ক: জনপ্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ। হয়তো বাহির থেকে দেখে বোঝা যায় না যে তার রয়েছে এত হতাশা আর অবসাদ। যাদের জীবনে এত খ্যাতি এত ঐশ্বর্য- তাদের জীবনে ঝড় আসতেই পারে না। এমনটাই মনে করেন অনেকে।

অনুরাগ জানান, করোনা পরিস্থিতির কারণে আটকে যায় তার ছবি 'অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত'। সেই একই সময় ওটিটিতে এসেছিল অ্যান্থোলজি সিরিজ 'দ্য ঘোস্ট স্টোরিজ'। এই সিরিজে অনুরাগ পরিচালিত 'তাণ্ডব' ছবিটিও দর্শকের মোটে মনে ধরেনি। ফলে এত প্রত্যাখ্যান এবং ছবি বন্ধের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হন। হৃদরোগেও আক্রান্ত হন অনুরাগ।

তবে আপাতত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। 'অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত' ছবির মুক্তির তোড়জোড় শুরু করে দিয়েছেন অনুরাগ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আমাদের কাগজ//জেডআই