বিনোদন ২৯ নভেম্বর, ২০২২ ০৬:২৬

স্বচ্ছ পোশাকে মন্দাকিনি, যা বললেন টুইংকেল

বিনোদন ডেস্ক: বেশ আলোচিত হয়েছিলো মন্দাকিনির স্বচ্ছ পোশাকে ভেজার দৃশ্য্। ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমায় দেখা যায় এমন খোলামেলা পোষাকে। তবে এবার টুইংকল খান্নার একটি কথায় আবার আলোচনা শুরু হলো সেই বিষয় নিয়ে।

অক্ষয় কুমার পত্নী প্রকাশ করলেন নিজের এক সিনেমায় মন্দাকিনির মতো পোশাকে হাজির হতে পরিচালকের কাছ থেকে চাপ আসার কথা। কিন্তু সেই প্রস্তাবে না বলেছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার এই মেয়ে।

অভিনেত্রী ওয়াহিদা রেহমানের সঙ্গে এক আলাপে টুইংকেল নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

টুইংকেল বলেন, “গানের একটি দৃশ্য ছিল, আমি ছিলাম সাদা জামা পরে। শুটিং যখন শুরু হবে, তখন পরিচালক এগিয়ে আসেন। একটা শাল জড়ানো ছিল তার গায়ে, ভাব যেন নিজে গুরু দত্ত (বলিউড কিংবদন্তি)।

“আমার কাছে এসে বললেন, ‘আমি যদি মন্দাকিনির মতো তোমাকে করতে বলি, তুমি কী বলবে?” তবে সেই প্রশ্নে দুটি কথা বলেছিলেন তিনি। “আমি প্রথমে বলেছি- না। এরপর বলেছি, আপনি রাজ কাপুর নন।” মন্দাকিনির মতো পোশাকে আসার প্রস্তাব প্রত্যাখ্যানের পর ওই পরিচালক বিরূপ হয়েছিলেন।

বলিউড কিংবদন্তি রাজকাপুর নির্মাণ করেছিলেন রাম তেরি গঙ্গা মাইলি সিনেমাটি। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া এই হিট সিনেমায় অভিনয় করেছিলেন মন্দাকিনি।

টুইংকেল নাম না বললেও ওই পরিচালক ধর্মেশ দর্শন বলে ধারণা দেওয়া হয়েছে হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে। প্রথমত ধর্মেশ দর্শন সব সময় শাল গায়ে দিয়ে থাকেন। আর ২০০০ সালে মুক্তি পাওয়া তার মেলা সিনেমায় এক গানের দৃশ্যে সাদা পোশাকে ভিজতে দেখা গেছে টুইংকেলকে। টুইংকেলের সঙ্গে ওই সিনেমায় ছিলেন আমির খান।

২০০১ সালে অক্ষয় কুমারকে বিয়ে করার পর অভিনয় বলতে গেলে ছেড়েই দেন তিনি। 

আমাদের কাগজ//জেডআই