বিনোদন ৩০ নভেম্বর, ২০২২ ০৬:৪১

গোপন কথা জানাবেন কিয়ারা আদভানি!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা কিয়ারা আদভানি। অনেক দিন ধরেই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কেউই এতদিনে এ নিয়ে মুখ খুলেননি। তবে এবার নায়িকা নিজের ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে নতুন এক বার্তা দিয়েছেন। যা নতুন করে আবারও উসকে দিয়েছে এই গুঞ্জন।

বিয়ে নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই কিয়ারা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বেশি দিন আর গোপন রাখতে পারব না। শিগগিরই ঘোষণা আসবে...সঙ্গে থাকুন...২ ডিসেম্বর।’

অভিনেত্রীর এই পোস্ট যেন সিদ্ধার্থের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে। অনেক ভক্তই মনে করেছেন, আগামী ২ ডিসেম্বর বিয়ের ঘোষণা দিতে চলেছেন তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠান হতে পারে চণ্ডীগড়ের একটি অভিজাত রিসোর্টে। চণ্ডীগড়ের ‘দ্য ওবেরয় সুখবিলাস স্পা অউর রিসোর্ট’ নাকি আপাতত তাঁদের বিয়ের ভেন্যু বলে ভাবা হচ্ছে। চণ্ডীগড়ের এই অভিজাত রিসোর্টে গাঁটছড়া বেঁধেছিলেন দুই বলিউড তারকা রাজকুমার রাও ও পত্রলেখাও।

অভিনেত্রী এখন ব্যস্ত তাঁর নতুন সিনেমা ‘গোবিন্দা নাম মেরা’র প্রচারে। আগামী ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি। 

আমাদের কাগজ//জেডআই