বিনোদন ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৪৪

এবার সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ মেহজাবিনের

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম বিভাগের কাছে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি অপ্রীতিকর ভিডিও এই অভিনেত্রীর নামে ছড়ানোর প্রেক্ষিতে অপরাধ প্রতিরোধ বিষয়ক এ দলের দারস্থ হন তিনি। 

তিনি বলেন, ‌‘গতকাল (১৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে অত্যন্ত আপত্তিকর একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন। আমার কাছেও বিষয়টি আশ্চর্য লেগেছে, মানুষ সত্য-মিথ্যা বা সঠিকটি জানার আগে আমার নামে আজে-বাজে মন্তব্য করছেন। কিন্তু তারা একবারও ভেবে দেখলেন না বিষয়টি কী!’

তিনি আরও বলেন, ‘আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। তারা এটির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।’