বিনোদন ১ ডিসেম্বর, ২০২২ ০১:৫৪

খেলা নিয়ে যা বললেন তসলিমা

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ তসলিমা নাসরিন।হর -হামেসা টাইম লাইন ধরে রাখা যার অভ্যাস বললেই চলে। তর্ক  -বিতর্কসহ নানা তকমাও রয়েছে তার নামের পেছনে। এর মধ্যে চলতি কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসিরা।  

আর্জেন্টিনার দলকে খেলার প্রথমার্ধেই এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েও মিস করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তার স্পট কিকের শট ঠেকিয়ে দেন সেজেসনি, যা আর্জেন্টিনা সমর্থকদের জন্য ছিল হতাশার বার্তা। এদিকে পেনাল্টি মিস করায় মেসিকে ‘খোঁচা’ দিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। 

 

তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে, ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মিস। কোনও মানে হয়? বিশ্বকাপে তিনটি পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি।’ তসলিমা নাসরিন আরও লেখেন, ‘তাকে (মেসি) নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি কিক তিনি মিস করেছেন। উফ! ভাবা যায়?’

আর্জেন্টিনার ও পোল্যান্ড এর ম্যাচের প্রথমাংশ থেকেই একাধিক বার গোলের চেষ্টায় ব্যর্থ হন আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে মেসি-ডি মারিয়াদের আক্রমণ বারবার আটকে দিচ্ছিলেন পোল‌্যান্ডের ডিফেন্ডাররা। ৩৮তম মিনিটে বিরাট এক সুযোগ আসে আর্জেন্টিনার। ডি-বক্সের ভেতর বল বাঁধাতে গিয়ে পোল‌্যান্ডের গোলরক্ষক মেসিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ফলে ভিএআর চেক করে আর্জেন্টিনাকে পেনাল্টির সংকেত দেন রেফারি। তবে সহজ সুযোগ পেয়েও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তার ডান দিকে নেওয়া শট ঠেকিয়ে দেন পোল‌্যান্ডের গোলরক্ষক সেজেসনি। ফলে প্রথমার্ধের ৬৫ শতাংশ বল দখলে থেকেও গোলশূন্য বিরতিতে যায় দুই দল।

বিরতি শেষে ফিরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৪৭তম মিনিটে ডানপ্রান্ত থেকে মোলিনার ক্রস থেকে আলতো পা ছুঁয়ে লক্ষ‌্যভেদ করেন এলেক্সিস ম্যাক অ্যালিস্টার। যার সুবাদে গোটা স্টেডিয়ামে সমর্থকদের উল্লাসে মাতান তিনি। এটি তার দেশের জার্সিতে প্রথম গোল।

এরপর ম‌্যাচের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। পোলিশ রক্ষণে এনজো ফার্নান্দেজের বাড়ানো পাস দারুণ দক্ষতায় রিসিভ করে ভেতরে নিয়ে এক টাচে কোনাকুনিতে শট নেন আলভারেজ। তবে লাফিয়েও সে বল আটকাতে পারেননি পোলিশ গোলকিপার সেজেসনি। তার নাগালের বাইরে দিয়ে বল চলে যায় জালে।

উল্লেখ্য, ১৯৬৬ বিশ্বকাপে ফুটবল পরিসংখ্যান হালনাগাদ করা অপটার তথ্য বলছে, ৩৫ বছর ১৫৯ দিন বয়সী মেসিই বিশ্বকাপের এক ম্যাচে ৫‍+ সুযোগ তৈরি এবং ৫‍+ ড্রিবল করা সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড়। এর আগের রেকর্ডটা ১৯৯৪ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে খেলা ডিয়েগো ম্যারাডোনার।

আমাদের কাগজ/এম টি/জেডআই