বিনোদন ডেস্ক: আমির খান বলিউডের জনপ্রিয় তারকা। দর্শকদের উপহার দিয়েছেন চমৎকার অনেক সিনেমা। তবে বিশ্বকাপ নিয়ে উম্মদনার কমতি নেই এই আর্জেন্টিনা সমর্থক তারকার। সপরিবারে আর্জেন্টিনার খেলা দেখতে কাতার গিয়েছিলেন তিনি।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১ টায় সাবেক স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ রাওকে সঙ্গে নিয়ে কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলা দেখতে যান আমির। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। খেলা শেষে আবার দেশেও ফিরে গেছেন ‘পিকে’ খ্যাত অভিনেতা।
ওই ভিডিওতে দেখা গেছে, ভক্ত-অনুরাগীদের সঙ্গে ছবি তুলছিলেন তিনি। সামনে হেঁটে যাচ্ছিলেন কিরণ ও ছেলে আজাদ। তার ছেলের গায়ে জড়ানো ছিল আর্জেন্টিনার পতাকা। ভক্তদের সঙ্গে ছবি তোলা শেষ হলে আবার তাদের সঙ্গে যুক্ত হন আমির। তবে অনেক ভক্তরাই তাকে সপরিবারে কামেরায় তাকিয়ে ছবি তোলার জন্য অনুরোধ করে।
লুসাইল স্টেডিয়াম থেকে বের হয়েই ভক্তদের সঙ্গে ছবি তোলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেতা। কোনো ভক্তকেই ফিরিয়ে দেননি তিনি, প্রায় সব ভক্তদের সঙ্গেই হাসিমুখে ছবি তুলেছেন আমির।
আমাদের কাগজ//জেডআই






















