বিনোদন ডেস্ক: অজিত কুমার ও তৃষা কৃষ্ণান সিনেমাঙ্গনে জনপ্রিয় জুটি। ২০১৫ সালে ‘ইয়েননাই অরিনডাল’ছবিতে অভিনয় করে বক্সঅফিস মাতিয়েছেন তারা।তবে এবার ফের রোমাঞ্চকর দৃশ্যে পর্দায় হাজির হচ্ছেন এ তারকা জুটি।
‘একে৬২’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক বিগনেশ শিবান। অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি প্রযোজনা করছে লাইকা প্রোডাকশনস। ডিসেম্বর মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
এদিকে ছবিতে অভিনয়ের প্রসঙ্গে দ্বিমত পোষণ করেছেন অভিনেত্রী। সিনেমায় তৃষার অভিনয়ের খবরটি সত্যি নয় বলে একটি সুত্রে জানা গেছে। তবে এ ব্যাপারে এখনও মুখ খোলেননি অভিনেত্রী বা নির্মাতা বিগনেশ শিবান।
সর্বশেষ ‘পোনিয়ান সেলভাই: আই’ সিনেমায় অভিনয় করেছিলো তৃষা। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিলো ছবিটি। অন্যদিকে, অজিত কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘ভালিমাই’ ছবিটিও অনেক হিট হয়। বর্তমানে তিনি সিনেমা ‘তানিভা’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
আমাদের কাগজ//জেডআই






















