বিনোদন ডেস্ক: সিনেমায় রোমাঞ্চ ছড়িয়ে যেভাবে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তেমনি ব্যক্তি জীবনেও রয়েছে সালমান খানের রোমাঞ্চের গুঞ্জন। অনেক নায়িকাই ছিলেন সালমানের প্রেমিকা। একের পর এক সম্পর্ক ভেঙেছে ফের নতুন সম্পর্কে জরিয়েছেন এই বলিউড ভাইজান। তবে এবার সালমানের বিরুদ্ধে অভিযোগের তির ছুঁড়েছেন নব্বইয়ের দশকের বলিউড অভিনেত্রী সোমি আলি।
তিনি বলেন, সালমান নাকি তার ওপর দিনের পর দিন শারীরিক নির্যাতন করতেন। শুধু তাই নয়, সালমান তার গায়ে একাধিক বার সিগারেটের ছ্যাঁকা দিয়েছেন বলেও জানান অভিনেত্রী!
সালমানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সোমি সমাজিকমাধ্যমে লিখেছেন। সঙ্গে দিয়েছেন সালমানের সঙ্গে তোলা তার একটি ছবি। সোমি লিখেন, ‘তোমার মতো নারীবিদ্বেষী আর একজনও নেই। আর সেই সব অভিনেত্রীরও লজ্জা হওয়া উচিত, যারা এ রকম একটা মানুষকে এখনও সমর্থন করেন!’ শুধু তাই নয়, দেশে অভিনেত্রী সোমির অনুষ্ঠান বন্ধ করতেও নাকি সালমানের ভূমিকা ছিল। কিন্তু পরে কোনও কারণ না জানিয়েই ওই পোস্ট ডিলিট করে দেন সোমি। কিন্তু ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
সালমানের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে সোমি লিখেন, ‘কোনও আইনজীবী তোমাকে বাঁচাতে পারবে না! আমার ৫০ জন আইনজীবী রয়েছেন।’ সোমি তার বক্তব্যে হ্যাশট্যাগে রেখেছেন শাহরুখ খান, সুস্মিতা সেন, পূজা ভট্ট, মহেশ ভাট, শোভা দে এবং নীনা গুপ্তর মতো মায়ানগরীর বিশিষ্টদের।
১৯৯৩ সাল থেকে টানা পাঁচ বছর সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। যদিও এই সম্পর্ক নিয়ে তারা প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয় বার সালমানের বিরুদ্ধে মুখ খুললেন সোমি।
বলিউড থেকে অবসর নেওয়ার পর এখন স্বেচ্ছাসেবী সংস্থা চালান সোমি আলি।সূত্র : আনন্দবাজার
আমাদের কাগজ//জেডআই






















