বিনোদন ৪ ডিসেম্বর, ২০২২ ০৬:১৫

কাজে ফেরার সময় জানালেন পরীমণি

বিনোদন ডেস্ক: কয়েক মাস আগে থেকেই সবধরণের কাজ থেকে দূরে রয়েছেন পরীমণি। এ বছরের ১০ আগস্ট মা হয়েছেন এ নায়িকা। সন্তান রাজ্যকে নিয়েই খুব ব্যস্ত সময় কাটছে রাজ-পরী দম্পতি। তবে এবার ফের কাজে ফেরার কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।

ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরেই সব স্বপ্ন ও প্রত্যাশার ঘুড়ি ওরাচ্ছেন পরী। ছেলের বয়স এখন তিনমাস হয়ে গেছে। তাই কবে আবার পর্দার  ফিরবেন এ অভিনেত্রী। এ নিয়ে  দর্শকদের জানার আগ্রহও প্রবল।

পরীমণি বলেন, এখন আমার সব চিন্তাজুড়ে রয়েছে রাজ্য। মা হিসেবে রাজ্যকে আমি ভালোভাবে সময় দিতে চাই। আরেকটু বড় হোক রাজ্য। মা হওয়ার পর আমার শারীরিক পরিবর্তন এসেছে। তাই আমি চাইলেও এখন কাজে ফিরতে পারবো না। আর কয়েকমাস পর জিম শুরু করবো। তারপর তিন থেকে চারমাস জিম করে ফিট হয়ে আবারো কাজে ফেরার ইচ্ছে আছে। আমার বিশ্বাস এই সময় আমাকে পরিচালক ও আমার দর্শকরা আমাকে দেবেন।

গেলো শুক্রবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধনে গিয়েছিলেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর রাতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন এ তারকা দম্পতি। সেখানেই এসব নিয়ে কথা বলেন পরীমণি।

আমাদের কাগজ//জেডআই