বিনোদন ৫ ডিসেম্বর, ২০২২ ০৩:০৪

কত টাকা দামের গাউন পরেছিলেন প্রিয়াঙ্কা?

বিনোদন ডেস্ক: রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর বসেছে আরবের জেদ্দায়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে এ আয়োজনে বলিউডের জনপ্রিয় সব তারকারা অংশ নিয়েছেন সেখানে।

সোনম কাপুর, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, শাহরুখ খান, কাজল, রণবীর কাপুর, ঋত্বিক রোশনসহ অনেকেই নজরকাড়া সব পোশাকে আরবের লাল গালিচায় রীতিমতো রূপের দ্যুতি ছড়িয়েছেন তারা। 

সেখানে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। ইনস্টাগ্রামে চলচ্চিত্র উৎসবের কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। আর তাতেই সোনালি গাউনে নজর কেড়েছেন ভক্ত-অনুরাগীদের। প্রিয়াঙ্কার ওই ছবিগুলোতে দেখা যায়—তার পরনে রয়েছে সোনালি রঙের গাউন। ঠোঁটে লিপস্টিক, আর চোখের পাপড়িতে লাগিয়েছেন মাসকারা। গলায় হীরার নেকলেসের সঙ্গে ম্যাচিং করে কানে পরেছেন পান্নার দুল। অগোছালোভাবে ছেড়ে দেওয়া চুলে যেন এক লাস্যময়ী রূপে ধরা দিয়েছে লাল গালিচায়।

উৎসবে প্রিয়াঙ্কার পরনের সোনালি রঙের গাউনটি বেশ নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। কারণ, রাশিয়ান ব্র্যান্ড টম ওয়ার্ড তার গাউনটি তৈরি করেছে। গাউনটির মূল্য ২১ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৫১ হাজার ৪৬০ টাকা।

প্রিয়াঙ্কার অভিনীত ‘সিটাডেল’ সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে প্রাইম ভিডিওতে। 

আমাদের কাগজ//জেডআই