বিনোদন ৭ ডিসেম্বর, ২০২২ ০১:১৭

বলিউডে পা রাখতে চলেছে শাহরুখ-পুত্র আরিয়ান

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: পরিচালক হিসেবে বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ-গৌরী খানের ছেলে আরিয়ান খান। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি পোস্ট ভাগ করে নিয়েছেন তিনি।

ছবিতে, রেড চিলি’জ এন্টারটেনমেন্টের ক্ল্যাপস্টিকের সামনে একটি চিত্রনাট্যের খাতা রাখা। খাতার উপরে লেখা, আরিয়ান খানের জন্য। তার উপরে একটি পুরুষালি হাত। এই ছবি সম্পর্কে আরিয়ান লিখেছেন, ‘লেখা শেষ। অ্যাকশন বলার জন্য তর সইছে না।’ এর থেকেই স্পষ্ট, অভিনয়ে নয় পরিচালনায় আসছেন

আরিয়ানের বিনোদন দুনিয়ায় পা রাখার প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় শোরগোল। পোস্টটি কয়েক মিনিটের মধ্যে ভাইরাল। অনুরাগীদের দাবি, আরিয়ানের মার্কিন যুক্তরাষ্ট্রে ছবি পরিচালনা নিয়ে পড়াশোনা সার্থক। খোদ শাহরুখ এবং গৌরী খান ছেলের এই ভূমিকায় গর্বিত, আনন্দিত। তাঁরাও নিজেদের মতামত জানিয়েছেন ছেলের ইনস্টাগ্রামের মন্তব্য বিভাগে। যদিও আরিয়ানের ওয়েব সিরিজের নাম এখনও ঠিক হয়নি।


আমাদের কাগজ//টিএ