বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা আশু রেড্ডি। হলুদ রঙের ছোট পোশাক পরে সোফায় বসে ছিলেন। অন্যদিকে নায়িকার পায়ের সামনে মেঝেতে বসে আছেন জনপ্রিয় ও বিতর্কিত নির্মাতা রামগোপাল ভার্মা। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
মাতাল হয়ে নায়িকার কালো রঙের জুতো খুলে দিলেন তিনি। তার পরে চুমু খেলেন সেই পায়ে। এখানেই শেষ নয়, নায়িকার থেকে অনুমতি নিয়ে আরও কিছু আপত্তিকর কাণ্ড ঘটালেন তিনি।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই এই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে মজা করছেন, আবার অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন একজন জনপ্রিয় নির্মাতা এভাবে কেন কাজটি করলেন। ভিডিটি নির্মাতা রামগোপাল ভার্মা নিজেই তার প্রোফাইলে শেয়ার করার পর থেকে নেটদুনিয়ায় সরব হতে থাকেন সবাই।
সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘আরও কিছুর জন্য অপেক্ষা করো সবাই।’ এর পরে বুধবার (৭ ডিসেম্বর) রাতের দিকে পুরো ভিডিওটি পোস্ট করে পোস্ট করে ক্যাপশনে, ‘পুরো ভিডিও পোস্ট করলাম, নিজের রিস্কে দেখবেন।’
জানা যায়, ১ ঘণ্টা ২৩ মিনিটের এই ভিডিওর মাধ্যমে আসলে তিনি একটি বার্তা দিতে চেয়েছেন। সবাইকে মনে করিয়ে দিতে চান, কীভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করা উচিত। তবে বিপত্তি ঘটে ১ ঘন্টা ১৯ মিনিটের চুমুর দৃশ্যে।
প্রসঙ্গত, একসময় ‘রঙ্গিলা, ‘সত্য’, ‘সরকার’, ‘কোম্পানি’র মতো হিট ছবি বানিয়েছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পরিচিত নাম তিনি। আবার নিজের ক্যারিয়ারে বেশ কিছু ফ্লপ ছবির কারণেও খবরে শিরোনামে উঠে এসেছেন রামগোপাল ভার্মা। সূত্র : হিন্দুস্তান টাইমস
আমাদের কাগজ//জেডআই






















