বিনোদন ৯ ডিসেম্বর, ২০২২ ০৪:০৮

পাঞ্জাবি-কটিতে বীরের জুম্মা মোবারক

বিনোদন ডেস্ক: স্টার কিড শেহজাদ খান বীর বর্তমানে বেশ জনপ্রিয় সোস্যাল মিডিয়ায়। প্রায়ই ছোট্ট বীরকে নিয়ে সরব হন মা শবনম বুবলী। আজ শুক্রবার পবিত্র জুম্মা মোবারক উপলক্ষে নতুন লুকে দেখা যায় এই শাকিব পুত্র কে।

শুক্রবার (৯ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বীরের দুইটি ছবি পোস্ট করেছেন বুবলী। পাঞ্জাবি-কটিতে সেজে হাতে ঘড়ি পরতে ব্যস্ত ছোট্ট এই রাজপুত্র।

ছেলের সেই ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, লিডার বাবাই। শুভ শুক্রবার বাবাই। সে সবসময় পাঞ্জাবি-কাবলি পরতে ভালোবাসে। সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। এ বছরের ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান তারা।

আমাদের কাগজ//জেডআই