বিনোদন ১৪ ডিসেম্বর, ২০২২ ০৩:০৯

নোরার বিরুদ্ধে পাল্টা মামলার হুশিয়ারি জানিয়েছেন জ্যাকুলিনের আইনজীবী

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ নোরা ফাতেহির করা মানহানির মামলা নিয়ে এবার মুখ খুললেন জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল। হুমকি দিলেন ‘পালটা মামলা’ করার। নোরার অভিযোগ, জ্যাকুলিন তার নামে ‘মানহানিকর অভিযোগ’ এনেছেন ‘বিদ্বেষের কারণে’। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে মামলা ঠুকে দিলেন নোরা। 

সম্প্রতি বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে দিল্লির আদালতে মানহানির মামলা করেছেন আরেক অভিনেত্রী নোরা ফাতেহি। নোরার করা মানহানির মামলা নিয়ে এবার মুখ খুলেছেন জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল। দিলেন ‘পালটা মামলা’ করার হুমকিও। 

২০০ কোটি টাকার আর্থিক ঘুসের মামলায় সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে নাম জড়িয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন। তবে এ ঘটনায় নোরা ফাতেহিও জড়িত বলে অভিযোগ শ্রীলংকার এ সুন্দরীর। 

সূত্রের খবর, দুজনেই সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে নিয়েছিলেন দামি দামি উপহার। তবুও, জ্যাকুলিনের নামে নোরার করা মানহানির মামলা অনেককেই অবাক করে দিয়েছে।

ই-টাইমসকে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল জানান, ‘জ্যাকুলিন কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার সামনে নোরাকে নিয়ে কোনো মন্তব্য করেনি। বরং ইডির তদন্তের আপডেট নিয়ে কথা বলা তিনি বারবার এড়িয়ে চলছেন। এখনো তিনি আইনের পবিত্রতা বজায় রেখে চলার চেষ্টা চালাচ্ছেন আর যেহেতু বিষয়টা তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাই মিডিয়ার সামনেও এই নিয়ে কথা বলা এড়িয়ে যাচ্ছেন।

‘সঙ্গে বলতে চাই নোরার করা মামলার কোনও কপি আমাদের হাতে আসেনি। যখনই আমাদের কাছে আসবে কোনও কাগজ বা মাননীয় আদালতের কোনও নির্দেশ, আমরাও পাল্টা আইনি ব্যবস্থা নেব।’

পাটিল আরও বলেন, ‘আমার মক্কেলের অনেক সম্মান রয়েছে নোরার উপরে। আমার তো মনে হয়েছে কোনও ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।’

পাটিল আরও বলেন, ‘যদি জ্যাকুলিনকে কোনো আইনি ঝামেলায় টানা হয় তাহলে মর্যাদা ধরে রাখতে তিনিও আইনি ব্যবস্থাই নেবেন।’

সম্প্রতি আইনজীবী মারফত প্রকাশ্যে আসে জ্যাকুলিনের এক বয়ান। যেখানে তিনি জানিয়েছেন, সুকেশের থেকে অনেক তারকাই উপহার নিয়েছেন। তাদের মধ্যে নোরা ফাতেহিও আছেন। শুধু একাই তাকে কেন দোষারোপ করা হচ্ছে?

আর এতেই ক্ষুব্ধ হয়ে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করেছেন নোরা। নায়িকার দাবি, জ্যাকুলিনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। সুকেশের সঙ্গে তার কোনো লেনদেন ছিল না। উপহারও নেননি। অকারণে তাকে হেনস্তা করতে চাইছেন জ্যাকুলিন।

আমাদের কাগজ/এম টি