বিনোদন ১৮ ডিসেম্বর, ২০২২ ০৩:৫৮

শেষ হাসিটা মেসিই হাসুক: পরীমণি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমনির মনেও উন্মাদনা ছড়িয়েছে এবারের বিশ্বকাপ ফুটবল। আর্জেন্টিনার কট্টর সমর্থক এই নায়িকা। প্রিয় দলের প্রতিটি ম্যাচ দেখেন তিনি। শুধু দেখেন না, সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়াও জানান তিনি।

রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি মাঠে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স। আর ফাইনাল ম্যাচে কী হবে? এটা ভেবে রীতিমতো শ্বাসরুদ্ধ অবস্থায় রয়েছেন ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত অভিনেত্রী। তবে বিশ্বকাপের ফাইনাল নিয়ে কোনো প্রেডিকশন করতে চাননা পরী। কিন্ত তার প্রত্যাশা শেষ হাসিটা মেসিই হাসুক।

অভিনেত্রী বলেন, বিশ্বকাপে আমি চাই কাপটা মেসির হাতেই উঠুক। সব পাওয়া হয়ে গেছে মেসির। বাকি আছে শুধু এই কাপটা। আমার বিশ্বাস আজকে এটাও পূরণ হয়ে যাবে তার। তবে ফাইনাল নিয়ে অনেক টেনশনে আছেন পরী। বিশ্বকাপ নিয়ে একেকজন একেরকম প্রেডিকশন দিচ্ছেন। তবে যে যাই বলুক না কেন কাপটা মেসির হাতে উঠবে বলে জানান অভিনেত্রী।

 

এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ায় ব্যাপক কষ্ট পেয়েছিলেন তিনি। তবে এবার জয়ের হাসিটা আর্জেন্টিনাই হাসবেন বলে আশা এই অভিনেত্রীর। 

প্রসঙ্গত, স্বামী অভিনেতা রাজ ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার খেলার দিন পরীকে উৎসাহ জোগাতে আর্জেন্টিনার জার্সি পরে একসঙ্গে খেলা দেখতে বসে যান।

এর আগে শেষ ১৬ তে উঠার বুধবার (৩০ নভেম্বর) পোল্যান্ডকে  ২-০ গোলে হারিয়েছে কোচ লিওনেল স্কালোনির দল। প্রিয় দলের জয়ে উল্লাস করেন পরীমণি। সোশ্যাল মিডিয়ায় পরিমণি লেখেন,  ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’

কয়েক মিনিটেই তার সেই পোস্টে হাজার হাজার প্রতিক্রিয়া জমা পড়েছে। কমেন্ট অপশন বন্ধ থাকায় নেটিজেনরা মন্তব্য করতে পারেননি। তবে পরীর স্ট্যাটাসটি প্রায় দুই শতাধিক নেটিজেন শেয়ার করেছেন।

আমাদের কাগজ/এম টি