বিনোদন ১৯ ডিসেম্বর, ২০২২ ০৭:২৩

হানিমুনে ‘পাঠান’ দেখতে বললেন শাহরুখ

বিনোদন ডেস্ক: আগামী বছর ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’। এ ছবির হাত ধরেই দীর্ঘ চার বছর পর ফের পর্দায় ফিরতে চলেছেন কিং খান। ইতিমধ্যেই এ সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা চরম তুঙ্গে।

শনিবার অভিনেতা টুইটারে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন খুলেন। আর সেখানেই তিনি তার ভক্তদের করা সব প্রশ্নের উত্তর দেন। আর সেই উত্তর দিতে গিয়েই কিং খান বলেন, পাঠান যেদিন মুক্তি পাচ্ছে, সেদিন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, তাদের জন্য একটা ছোট্ট উপদেশ হলো— আগে বিয়ে করেন পরে হানিমুনে 'পাঠান' সিনেমা দেখেন।

এক ভক্ত কিং খানকে বলেন, 'স্যার আমি ২৫ তারিখ বিয়ে করছি। আপনি কি প্লিজ ছবিটা ২৬ জানুয়ারি মুক্তি করবেন? তা হলে খুব ভালো হয়। ধন্যবাদ।'

অভিনেতা জানান, তার ছবির অফিসিয়াল ট্রেলার এবং দ্বিতীয় গান শিগগিরই মুক্তি পেতে চলেছে। তিনি লেখেন— পাঠানের জন্য আমরা সর্বত্রভাবে চেষ্টা করছি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আমাদেরকাগজ/এইচএম