বিনোদন ২৪ ডিসেম্বর, ২০২২ ০২:৩৩

আজ শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখা যাবে না আর 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

কাগজ কাগজ ডেস্কঃ বর্তমান সময়ে দেশের তুমুল জনপ্রিয় ধারাবিাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সিজন-৪ এর শেষ হতে যাচ্ছে। তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় নাটক এটি। 

জানা গেছে, নাটকটির সিজন-৪ এর ১১৬ পর্বের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজ (২৪ ডিসেম্বর)। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমির ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অমি। যেখানে তিনি লিখেছেন, ‘শেষ পর্ব’। এ স্ট্যাটাসে তিনি তার দর্শকদের বোঝাতে চেয়েছেন, ব্যাচেলর পয়েন্টের সিজন-৪-এর আজ সমাপনী দিন।

নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ ২৪ ডিসেম্বর ১১৬ পর্বের মাধ্যমে শেষ হবে।

বিষয়টি জানতে ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমির সঙ্গে কয়েক দফায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে তিনি আজ তার ফেসবুকে লিখেছেন, ‘শেষ পর্ব’। এ স্ট্যাটাসে তিনি তার দর্শকদের বোঝাতে চেয়েছেন, ব্যাচেলর পয়েন্টের সিজন-৪-এর আজ সমাপনী দিন।

উল্লেখ্য,২০১৯ সালের শেষ দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সিজন। মোশনরক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের আগের সিজনগুলো। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষী আলম, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।  

ব্যাচেলর পয়েন্ট পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি এবং এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, সাবিলা নূর, নাদিয়া আফরিন মিম, তানজিন তিশা, সঞ্জনা সরকার রিয়া, সিফাত শাহরিন, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, মুসাফির সৈয়দ বাচ্চু, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ ...

আমাদের কাগজ/এম টি