নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহিয়া মাহি। কিন্তু তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মু. জিয়াউর রহমান।
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহিয়া মাহি। পরের দিন শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না তিনি।
সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এ নায়িকা।
আমাদেরকাগজ/এইচএম






















