বিনোদন ৪ জানুয়ারি, ২০২৩ ১২:২১

১৪ বছর পর প্রাক্তন প্রেমিকার সঙ্গে রোমান্স করবেন বিজয়

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,বিনোদন ডেস্কঃ জনপ্রিয়তার তুঙে ভারতের দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পী থালাপাতি বিজয় ও তৃষা কৃষ্ণান। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু মুখরোচক বেশ কিছু ছবি। জুটি বেঁধে অভিনয়ের পাশাপাশি আলাদা আলাদাভাবেও অনেক দর্শকপ্রিয় সিনেমাতেও।  

এখানেই শেষ নয় ব্যক্তিগত জীবনেও প্রেমের গুঞ্জনও রয়েছে এই অভিনয় দম্পতির। সম্পর্কেও জড়িয়েছিলেন তৃষা-বিজয়। 

তথ্য অনুযায়ী, ২০০৫ সালের ঘটনা এটি। ‘গিলি’ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন উঠেছিল। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এই খবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে বিজয়ের দূরত্ব তৈরি হয়েছিল। 

পরবর্তীতে এ সম্পর্ক আর আগায়নি। তবে ২০০৮ সালে ‘কুরুভি’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে অভিনয় করেন। 

তারপর কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। বিরতি ভেঙে প্রাক্তন প্রেমিকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন বিজয়।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক লোকেশ কঙ্গরাজ নির্মাণ করছেন ‘থালাপাতি ৬৭’ সিনেমা। এতে অভিনয় করছেন থালাপাতি বিজয়, তৃষা কৃষ্ণান, মনসুর আলী খান, সঞ্জয় দত্ত, গৌতম বাসুদেব, প্রিয়া আনন্দ প্রমুখ। চেন্নাইয়ে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন বিজয়, তৃষা, মনসুর আলী খান।  

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন— ‘প্রথম শিডিউলে ১০ দিনের শুটিং হবে। ইভিপি ফিল্ম সিটিতে গানের দৃশ্যধারনের কাজ হবে। আর এ গানে অংশ নেবেন বিজয়-তৃষা।’

আমাদের কাগজ/এম টি