বিনোদন ৯ জানুয়ারি, ২০২৩ ১১:১৩

ভুল স্বীকার করলেন অমিতাভ, চাইলেন ক্ষমা  

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ,বিনোদন ডেস্কঃ মানুষ মাত্রই ভুল। আর ভুল থেকেই শিক্ষা। এবার তেমনি এক ভুলের ফলে বিরত্তিকর অবস্থায় পরতে হয়েছে এই মহা অভিনেতার। চাইলেন ক্ষমা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

জানা যায়, অমিতাভ যে টুইটই করেন তাতে ইংরেজির ‘টি’র সঙ্গে একটি করে সংখ্যা যোগ করেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৪ হাজার পাঁচশো পনেরোটি টুইট করেছেন তিনি। কিন্তু তার পরেই তৈরি হল ঝামেলা। রোববার (৮ ডিসেম্বর) দুপুরবেলায় হঠাৎ ক্ষমা চেয়ে টুইট করেন অমিতাভ। 

ভয়ঙ্কর ভুলের কথা নিজেই শিকার করেছেন এই অভিনেতা। ৪,৫১৪ নম্বর টুইটের পর হঠাৎ করেই ৫,৪২৪ নম্বর টুইট করেছেন তিনি। কিন্তু কী ভাবে এই ভুল! সেটা কিছুতেই বুঝতে পারছেন না। হয়ত কোনো ভাবে মাঝখানের হাজার সংখ্যা পেরিয়ে গিয়েছেন।

আর এতেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। মাঝের টুইটগুলি তার ভক্ত-অনুরাগীরাও খুঁজছেন। কারণ, শেষ পড়েছিলেন অমিতাভের নামাঙ্কিত ‘টি- ৪৫১৪’ টুইট। এরপরেই দেখতে পাচ্ছেন ৫ হাজারের ঘরে। আগেরগুলি কোথায়, সে নিয়ে চিন্তায় ছিলেন অনেকেই।

পরে টুইটে সেই সংশয় ভাঙলেন অমিতাভ নিজেই। তিনি লেখেন, ভয়ঙ্কর একটি ভুল! টি-৪৫১৪ এর পর থেকে সব ভুল। যেগুলো টি-৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬...এ ভাবে গিয়েছে, সেগুলো হবে টি-৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭...এই ভাবে। এই ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি।

যে টুইটই করেন তাতে ইংরেজির ‘টি’র শেষ টুইটের নম্বর ছিল টি-৪৫১৫, সেটি ঠিক লিখলেও এই টুইটেও ছোট্ট ভুল করে ফেলেন অভিনেতা। কারণ, ‘অ্যাপোলজি’ বানানে ‘এল’- এর পরে একটি বর্ণ বসেনি।

বিষয়টি নেটিজেনদের নজরে আসতেই হাসাহাসি শুরু হয়ে যায়। ইতোমধ্যেই মন্তব্যের ঝড় বয়ে গেছে কমেন্ট বক্সে। অনেকেই বলেন, বয়স হয়ে গিয়েছে অভিনেতার, তাই এখন তো ভুল হতেই থাকবে। আর এক জন মজা করে লিখেছেন, “স্যর, এই টুইটেও একটা ভুল হয়েছে। অ্যাপোলজি বানানটা ঠিক করে নিন ‘টি-৪৫১৬’-এ।

আমাদের কাগজ/এম টি