বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় জুটি হৃতিক রোশন-সাবা আজাদ। স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর একাই ছিলেন এই সুদর্শন অভিনেতা। দীর্ঘদিন একা থাকার পর আজাদের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করেন সাবা। শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তারা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) হৃতিকের জন্মদিন। আর এই বিশেষ দিনে সুখবর দিলেন তারা। নতুন বছরে দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন হৃতিক। এই দম্পতি ইতিমধ্যে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন এবং একসাথে থাকতে শুরু করেছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে হৃতিক-সুজানার বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও সাবেক স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা। সেই সাথে তারা দুজনে মিলে বাচ্চাদের দেখাশোনা করেন।
আমাদেরকাগজ/এইচএম






















