বিনোদন ১৬ জানুয়ারি, ২০২৩ ১২:২৮

শ্রাবন্তীকে চুমু খেতে গিয়ে বিপত্তি! চড় খেলেন ভক্ত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,বিনোদন ডেস্কঃ সাধারণ মানুষের কাছে বিনোদন দুনিয়ার তারকারা যেন সত্যি সত্যিই দূর আকাশের তারা। তাদের অল্প একটু ছোঁয়ার সুযোগ কখনও ছাড়তে পারেন না ভক্তরা। ভিন্ন রকমের কান্ডও ঘটিয়ে বসেন অনেকে! 

সম্প্রতি এমনই এক কান্ডে শিকার হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

সিনেমার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদা থাকেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর কোনো ছবি কিংবা ভিডিও দেওয়া মানেই মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যাওয়া। তেমনি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খেতে চাচ্ছেন এক ভক্ত। আর তাতে বেজায় বিরক্ত হয়ে তার গালে কষে চড় বসিয়ে দেন নায়িকা। আর মুখে বলছেন, ‘আমার সঙ্গে এরকম ব্যবহার করার চেষ্টাও করবে না।’ আসলে এই পুরো ভিডিওটাই করা হয়েছে মজার ছলে। বন্ধু মৌমিতার সঙ্গে ভিডিওটি বানিয়েছেন শ্রাবন্তী। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুজনেই। তাতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

এইত নতুন প্রেম উঁকি দিল শ্রাবন্তীর জীবনে। এবার নতুন আবার নেট দুনিয়ার টাইমলাইনে ভাইরাল এ অভিনেত্রী। 

উল্লেখ্য, ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে শ্রাবন্তী অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি। এতে প্রথমবারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন তিনি। এই ছবি দিয়েই দীর্ঘ প্রায় ২৫ বছর পর একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী। এর আগে 'মায়ার বাঁধন' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্রাবন্তী।

আমাদের কাগজ/এমটি