বিনোদন ১৮ জানুয়ারি, ২০২৩ ০৩:৩২

গোপনে প্রেম করছেন পড়শী-জোভান!

বিনোদন ডেস্ক: জোভান সৌখিন গায়ক হলেও পড়শীর ধ্যান-জ্ঞান সংগীতকে ঘিরেই। বাবা-মায়ের বারণের পরও সংগীতকে আঁকড়ে ধরে আছেন। কিন্তু দুজনের ভালোবাসার কথা কেউ বলতে পারেন না। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘লাভ স্টেশন’।

আগামীকাল (১৯ জানুয়ারি) রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে নিজের চরিত্রেই অভিনয় করেছেন জনপ্রিয় গায়িকা পড়শী। তার সঙ্গে জুটি বেঁধেছেন জোভান আহমেদ। এছাড়াও আছেন শহীদুল্লাহ সবুজ, পাপিয়া, ফরহাদ লিমন, কুন্তল বিশ্বাস বুকি, আরফান অনিকসহ অনেকে।

কাজটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক মহিদুল মহিম। বললেন, ‘এই নাটকে সংগীতশিল্পী পড়শীর অনবদ্য অভিনয় মানুষ দীর্ঘদিন মনে রাখবে। জোভানসহ অন্যরাও খুব ভালো করেছেন। কাজটি নিয়ে আমাদের পুরো টিম খুব আশাবাদী।’

আমাদের কাগজ//জেডআই