আমাদের কাগজ ,বিনোদন ডেস্কঃ ঢালিউডের এই সময়ের আলোচিত-সমালোচিত দম্পতি অভিনেতা শরীফুল ইসলাম রাজ এবং চিত্রনায়িকা পরীমনি। সম্পর্কে এই ভাব এই আড়ি। অবশেষে পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা।
তবে সব কিছু ঠাণ্ডা হতেই পরীমনি জানালেন, রাজ তাকে নাকি রানির মতো রেখেছেন।
বুধবার(১৮ জানুয়ারি) নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে বের হন পরীমনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বামী রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরীমনি।
পরীমনি বলেন, রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। রাজ পুরো বাচ্চাদের মতো এসে ‘সরি’ বলে। ওর সবটাই ভালো, কোনটা যে খারাপ বলি। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?
এর আগে গত সপ্তাহে দুজনের মধ্যকার মনোমালিন্য নিয়ে পরীমনি বলেছিলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে।
পরি তার বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন। তবে তিনি তার কর্মজীবন শুরু করেন মডেলিং এর মাধ্যমে। কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে।
আমাদের কাগজ/এমটি






















