বিনোদন ২১ জানুয়ারি, ২০২৩ ০৩:৪৬

‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই

বিনোদন ডেস্ক: অবশেষে মুক্তি পাচ্ছে  মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত বহুল আলোচিত সিনেমা শনিবার বিকেল’।  ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনে এখন আর কোনো বাধা নেই।

আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সাংবাদিক আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শনিবার বিকেল সিনেমাটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয় আজ।

এদিন সিনেমার নির্মাতা-প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা, তার আলোকে সিনেমাটি নিয়ে মতামত দেন তারা।