আমাদের কাগজ,বিনোদন ডেস্কঃ রাজ-পরী ঢালিউডের রোমান্টিক দম্পতি। তবে দাম্পত্য জীবন নিয়ে এক বছরের গণ্ডি পেরলেন তারা। একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে তাদের। তবে হঠাৎ পরীর এক স্ট্যাটাসে আলোচনায় উঠে আসে তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ নিয়ে।
কিন্তু বিচ্ছেদের ব্যাপারটিই আবারও গুঞ্জনে পরিনত হয়ে শেষ হয়ে যায়। দিনশেষে আবারও একসঙ্গেই থাকছেন তারা।
গেল বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। যদিও তাদের প্রকৃত বিয়ে হয়েছিলো ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন তারা।
বিবাহবার্ষিকীর প্রথম প্রহরেই স্বামীকে শুভেচ্ছা জানালেন পরী। বিয়ের একটি ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘড়োয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ রাজ।’
প্রসঙ্গত,গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। তাদের দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে এই দম্পতির নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে। চলতি বছর দুই থেকে তিন হয়েছেন রাজ-পরী। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি ভালোবেসেই বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। বিয়ে করলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েন দেখা যায়। কয়েক দিন আগেই রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন পরী। তবে অনেক জলঘোলার পর সব ঝামেলার অবসান ঘটিয়ে ফের এক হয়েছেন তারা।
রাজ-পরী বিয়ের ১ বছর পূর্তির মিষ্টি খুনসুটির মুহূর্তে ভিডিও লিংকঃ
https://www.facebook.com/watch/?v=841897580248640
আমাদের কাগজ/এমটি






















